Our Story

সুতো-সুইয়ের গল্প

Sumaiya's Atelier শুরু হয়েছিল সুতো, সুই আর ভালোবাসার এক ছোট্ট গল্প থেকে। ঘরের কোণে বসে একটি কাপড়ে প্রথম ফুল তোলা — সেই থেকেই আমাদের যাত্রা শুরু।

আজ বাংলাদেশের হাজারো পরিবারের ঘরে আমাদের হাতে বোনা পোশাক পৌঁছে গেছে। ছোট বাচ্চার প্রথম ঈদের ফ্রক, নববধূর বিশেষ কুর্তি, মায়ের জন্য কুশন কাভার — প্রতিটি টুকরো একটি গল্প বহন করে।

আমরা মেশিন ব্যবহার করি না। প্রতিটি সেলাই আমাদের কারিগর মেয়েদের হাতে। কারণ আমরা বিশ্বাস করি — হাতে যা বোনা, সেটাই মনে থেকে যায়।

হাতে সেলাই করা এমব্রয়ডারি কালেকশন — hand embroidered collection cover
হাতে বোনা চুড়ি ডিজাইনহ্যান্ড এমব্রয়ডারি চুড়ি ডিজাইন
Sumaiya's Atelier লোগো — গোলাপি ও সোনালি হাতে বোনা এমব্রয়ডারি

আমাদের প্রতিজ্ঞা

১০০% হাতে সেলাই

কোনো মেশিন ব্যবহার নয় — শুধুই মানুষের হাত।

ন্যায্য কারিগর মজুরি

আমাদের প্রতিটি সেলাই একজন মেয়ের সংসারের অংশ।

যত্ন-সমান-ভালোবাসা

যা বানাই সেটা আপনার পরিবারের জন্য — সেভাবেই বানাই।

🔥 এই সপ্তাহে মাত্র কয়েকটি স্লট বাকি